বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

এসএসসি পরীক্ষা দিচ্ছেন কলরবের জনপ্রিয় দুই নাশিদ শিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আজ বৃহস্পতিবার শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন কলরবের জনপ্রিয় দুই নাশিদ শিল্পী ফজলে এলাহি সাকিব ও নাসরুল্লাহ ইরফান।

জানা যায়, এবার মিরপুর গভমেন্ট হাইস্কুল থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে কলরবের কিশোরশিল্পী ফজলে এলাহী সাকিব। আর মুরাদনগরের একটি আলিয়া মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় অংশ নিচ্ছে নাসরুল্লাহ ইরফান ।

এবার কোভিড ১৯-এর কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার শুরুর সময় পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে ১১টা করা হয়েছে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে ২ ঘণ্টা করা হয়েছে। এমসিকিউ ২০ মিনিট এবং সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট।

এ বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০। মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি। বিদেশে আট কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৬৭ শিক্ষার্থী। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওযার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। কেন্দ্রসচিব ব্যতীত কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে কেন্দ্রসচিবকে ছবি তোলা যায় না এমন ফোন ব্যবহার করতে হবে।

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

প্রসঙ্গত, সিলেট বিভাগসহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে এই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। যেসব এলাকার পরীক্ষার্থীদের পাঠ্যবই বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছিল, এসব পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে নতুন বই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ