বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিরামপুরে অসামাজিক কাজের দায়ে আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের বিরামপুরে লিমা আবাসিক হোটেলে অসামাজিক কাজের অপরাধে আফরুজা খাতুন অন্তরা (২০), রাশেদুল ইসলাম মিন্টু (২০) এবং সজীব বাবু (১৯) নামের তিনজনকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদন্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিন খাড়িজাথাক গ্রামের বাদশার মেয়ে আফরুজা খাতুন অন্তরা, এবং বিরামপুর পৌর শহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লার গোলাম মোস্তফার ছেলে রাশেদুল ইসলাম ও একই মহল্লার মৃত. সাদ্দার আলীর ছেলে সজীব বাবু।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টার দিকে পৌর শহরের ষ্টেশন রোডে ওই লিমা আবাসিক হোটেলে এই অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত আসামীদের আগামীকাল বুধবার সকালে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কাজের অপরাধে আফরুজা খাতুন অন্তরাকে দুইমাস এবং রাশেদুল ইসলাম মিন্টু ও সজীব বাবুকে একমাস কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ