শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইভিএম কেনার সিদ্ধান্ত পিছিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার সিদ্ধান্ত পিছিয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এসব ইভিএম ব্যবহারের চিন্তা করা হচ্ছিল।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সপ্তম ‘কমিশন সভায়’ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

এ বিষয়ে আগামী ১৯ সেপ্টেম্বর (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের সভায় বসবে কমিশন। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত না নিয়েই সভা স্থগিত করা হয়েছে। আগামী সোমবার পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের সভায় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, ইভিএমের বাজারদর যাচাইয়ের জন্য কমিটি করছে। তাদের যাচাই শেষ হলে পরবর্তী কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন সেটি নিয়ে পর্যালোচনা করে চূড়ান্ত করবেন।

বর্তমান কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন করে ২ লাখের মতো ইভিএম কেনার উদ্যোগ নিয়েছে কমিশন। ইভিএম মেরামত, সংরক্ষণসহ এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ইভিএম সংরক্ষণের জন্য ১০টি অঞ্চলে ১০টি ওয়্যারহাউজ নির্মাণের ব্যয়ও ধরা হয়েছে।

ইসি অর্ধেক আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিলে কয়েকটি রাজনৈতিক দল বিরোধিতা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ