শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ছোট দুই বোনের স্কুলব্যাগ কাঁধে নিয়ে ভাইরাল ৯ বছর বয়সী সৌদি শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছোট দুই বোনের স্কুলব্যাগ নিজের কাঁধে নিয়ে ঘটনার জন্ম দিয়েছে ৯ বছর বয়সী ছোট্ট এক সৌদি শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইয়ের কাঁধে দুই বোনের ব্যাগ বহনের ওই দৃশ্যটি ভাইরাল হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে ছবিটি নিয়ে বিস্তারিত বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই ভাইয়ের নাম মিশাল শাহরানি। আর তার বোন দু’টি হলো সারাহ ও নুরা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের খামিস মুশাইত এলাকায় অবস্থিত ইবনে নাফিস স্কুল থেকে বাড়ি ফিরছিল তারা।

স্কুলে যাওয়া-আসার পথে প্রায় সময়ই দুই বোনকে নানাভাবে সহযোগিতা করে মিশাল শাহরানি। ওই দিন দুই বোনের ব্যাগ নিজের কাঁধে নেয় সে। আর এটি দেখে মুগ্ধ হন তাদের বাবা। ভাই-বোনের পারষ্পরিক হৃদ্যতাপূর্ণ এই সম্পর্কটি স্মরণীয় করে রাখতে ছবি তুলে রাখেন তিনি। পরে তিনি পারিবারিক গ্রুপে ছবিটি পোস্ট করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাদের সেই ছবি।

ছবিটি প্রসঙ্গে মিশাল বলেন, আমি সব সময় পরিবারকে সহযোগিতা করতে পছন্দ করি। বিশেষত আমার দুই বোন সারাহ ও নুরাকে সহায়তার চেষ্টা করি। সেদিন তাদের ব্যাগ বেশি ভারি না হলেও তীব্র তাপমাত্রার কারণে তাদের সহযোগিতা প্রয়োজন ছিল।

-এটি

<