শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কোম্পানীগঞ্জে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা সড়কে সাদা পাথর পরিবহনের বাস দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালে শাহ পরান ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর ঢুকে পড়ে। এতে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হোন। তাদের মধ্যে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে ভোলাগঞ্জগামী সাদা পাথর পরিবহনটি একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সিলেটগামী সি,এন,জি মুখোমুখি হওয়ায় সি,এন,জি বাঁচাতে তেলপাম্পের পিলারের সাথে ধাক্কা।এতে অন্তত ২০ জনের মত আহত হন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনা কবলিত সাদা পাথর পরিবহনের বাস পুলিশের হেফাজতে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ