বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিহত ভাতিজার মরদেহ দেখে চাচার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ঘুরতে যাওয়ার পথে কুমিরায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহম্মেদ জাবের (২২) নামে একজন নিহত হয়েছেন।

নিহতের বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুরে। তার বাবা নাম শাহজাহান সাজু। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিরায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, আহম্মেদ জাবের সোমবার দুপুরে চট্টগ্রামে ঘুরতে যাওয়ার পথে কুমিরায় তার মোটরসাইকেলকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলেই শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মরদেহ সন্ধ্যা সাতটার দিকে বাড়িতে নিয়ে আসলে একই বাড়ির চাচা রবিউল হক রবি খণ্ড খণ্ড মরদেহ দেখেই মূর্ছা যান। এর কিছুক্ষণ পরই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় মিরাজুল ইসলাম মামুন বলেন, এমন মর্মান্তিক ঘটনা এলাকায় এ প্রথম। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কে বসবাস করা জাবেরের পরিবার একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা। এদিকে আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল চাচার পরিবার। আহম্মেদ জাবেরের প্রবাসী পিতা দেশে ফিরলে দাফন করা হবে।

কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম বলেন, এ ধরনের ঘটনা সত্যিই বেদনাদায়ক। ভাতিজার মরদেহ দেখেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ