রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৩ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে আড়াই শতাধিক।

এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৬২৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭০ হাজারের বেশি।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, রোববার বিশ্বে করোনায় ১ হাজার ১৫০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন শনাক্ত হয়েছিল। এছাড়াও একদিনে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭৮ হাজার ৮৫২ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ২৮৪ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ১৪৪ জন এবং মারা গেছেন ৭৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৯ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন এবং মারা গেছেন ৪৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৪৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১ লাখ ৮১ হাজার ৬১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩ হাজার ৪৫৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৬১ লাখ ৬০ হাজার ২০৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ