শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ১৮ হাজার ৮১৯ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম জুলাই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার সমান ৯৫ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৮১৯ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরের (জুলাই) একই সময়ের চেয়ে এ বছর ৬২ কোটি ৮০ লাখ ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে।

আজ রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বহির্বিশ্বের সঙ্গে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ মিলিয়ন ডলার বা ১৯৮ কোটি ১০ লাখ ডলার। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিলো ১ হাজার ৩৫৩ মিলিয়ন বা ১৩৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের জুলাই মাসের চেয়ে চলতি অর্থবছরের জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৬২ কোটি ৮০ লাখ ডলার।

পণ্য আর সেবার আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি আয় ও রেমিট্যান্সের জোগান সেভাবে বাড়ছে না। এ কারণেই বাণিজ্য ঘাটতি ক্রমবর্ধমান হারে বাড়ছে।

তথ্য মতে, ২০২১-২২ অর্থবছর শেষে ৩৩ বিলিয়ন ডলার ছাড়ায় বাণিজ্য ঘাটতি। যা আগের ২০২০-২১ অর্থবছরের ঘাটতি রেকর্ডকেও পেছনে ফেলে। একই অর্থবছরে দেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যেও রেকর্ড সাড়ে ১৮ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি হয়েছিলো। আমদানি পণ্যের পরিমাণ এবং সাম্প্রতিক বছরগুলোতে অতিমাত্রায় ব্যয় বাড়ার কারণে অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতির চাপে পড়ে দেশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই মাসে সেবা খাতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৮ কোটি ৩০ লাখ ডলারে। গত বছরের একই সময়ে (আগস্ট-২০২১) এ ঘাটতি ছিল ৭ কোটি ৫০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয় মূলত বিমা ও ভ্রমণ ইত্যাদি খাতের আয়-ব্যয় হিসাব করে।

আমদানি বাড়ায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্স ঘাটতিও বেড়েছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এ সূচক বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ১০ লাখ ডলারে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯ কোটি ৩০ লাখ ডলার।

এদিকে, অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে রেমিট্যান্স। চলতি বছরের জুলাই মাসে ২০৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রব