শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরী করতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরী করতে হবে, নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

আজ  ‍শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ডা: দীপু মনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরী করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।’

পাশাপাশি সুস্থ দেহ ও মনের বিকাশে খেলা-ধুলা প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, খেলা-ধুলার মধ্যে থাকলে নতুন প্রজন্ম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে। এ ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা উচিত।

তিনি বলেন, চাঁদপুরের ক্রিকেটাররা যাতে পুরো বছর ক্রিকেট অনুশীলন করতে পারে সেজন্য মাঠ করার জন্য জায়গার ব্যবস্থা করা হবে। খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বেশি। চাঁদপুরে যেনো এ ধরনের টুর্নামেন্ট সবসময় চলমান থাকে সেজন্য তার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সন্তান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খাঁন উপস্থিত হওয়ায় মন্ত্রী তাকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খাঁন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

-এসআর