শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অবিলম্বে প্রেস কাউন্সিল আইন বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাংবাদিকদের জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল (সংশোধন) আইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রেস কাউন্সিল (সংশোধন) আইন বাতিল করে সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। নেতৃদ্বয় বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু নেই। সাংবাদিকদের জরিমানার বিধান রেখে আবারো নতুন করে আইন অনুমোদন করছে।

এটি মূলত: সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করারই আরেকটি পদক্ষেপ। স্বাধীনতার পর থেকেই বর্তমান ক্ষমতাসীনদের হাতে সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশ চরম দলন-পীড়নের শিকার হয়। নেতৃদ্বয় অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান। তারা বলেন, বর্তমান সরকার জনগণের নাগরিক ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। সেইসাথে সাংবাদিকদেরও স্বাধীনতাকে কেড়ে নিয়েছে।

-এটি