শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বিশ্বে করোনায় আরও ২০১৪ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৬৯৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় আড়াই লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ১৪ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় পাঁচ শ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৩৭৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৬১ হাজার ৯৯০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৪২ জনের এবং শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৩২৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২১ হাজার ৯২৭ জন এবং মৃত ২৪৬ জন। ইতালিতে আক্রান্ত ৩৬ হাজার ২৮১ জন এবং মৃত্যু ১২৮ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৪ হাজার ৮৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। জাপানে মৃত ২৮৪ জন এবং আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬৩ জন এবং আক্রান্ত ২০ হাজার ৬৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ১০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৬১ জন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের।

-এএ