আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে হতাহতের ঘটনায় প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, গাফলতি পেয়েছে তদন্ত কমিটি। গতকাল (সোমবার) কাজ করার কথা ছিল না, ঠিকাদারি প্রতিষ্ঠান কাউকে না জানিয়ে কাজ করছিল।
কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তার কিছু বিষয় সেখানে উঠে এসেছে জানিয়ে তিনি বলেন, আমাদের তদন্তের মূল বিষয়ে প্রাথমিক প্রতিবেদন পেয়েছি, আরও দুই দিন লাগবে চূড়ান্ত প্রতিবেদন পেতে। চারটি কারণ তারা জানিয়েছে।
কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট টিম লিডার মিস্টার টিক বলেছেন, ১৫ অগাস্টে জাতীয় শোক দিবস থাকায় গার্ডার হস্তান্তরের কোনো সেগমেন্ট ছিল না। কনসালটেন্টের ভাষ্য অনুযায়ী, গতকাল কাজ বন্ধ ছিল। কনসালটেন্টের মাধ্যমে প্রত্যেকটা গার্ডার সেগমেন্টের কাজ পরিচালনা করা হয়। একটি বক্স গার্ডার সেগমেন্ট হস্তান্তর করার পরে দ্বিতীয়টির সময় দুর্ঘটনাটি ঘটেছে।
সচিব বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাই কারণ; বন্ধের দিন কাজ করার কথা নয়। এটা কিন্তু কোনো ওয়ার্কপ্ল্যান ছিল না।
দ্বিতীয় কারণ তুলে ধরে সড়ক সচিব বলেন, কাজ শুরু করলেও ট্রাফিক ম্যানেজমেন্টকে কাজের বিষয়ে অবহিত করা হয়নি। কাজ করতে চাইলে, তার উচিত ছিল ট্রাফিককে জানানো।
তৃতীয় কারণ জানিয়ে নুরী বলেন, দুর্ঘটনার সময় সড়কটির এক অংশ উঁচু এবং এক অংশ নিচু ছিল, ফলে ক্রেইনটি যখন কার্যক্রম চালাইতেছিল তখন এর একটি চেইন রাস্তার উঁচু অংশে এবং অপর চেইনটি রাস্তার নিচু অংশে ছিল। ফলে স্বাভাবিকভাবে ক্রেইনটি ভারসাম্যহীন হয়ে পড়ে। এটাও আপনারা সবাই দেখেছেন এক পাশে কাত হয়েছিল ক্রেইনটি।
চার নম্বারটি হচ্ছে, ঠিকাদার প্রতিষ্ঠানের ভাষ্য মতে-বিকালের দিকে রাস্তায় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই গাড়িটি (দুর্ঘটনায় পড়া গাড়ি) খুব দ্রুত নীচে চলে আসে, ক্রেইন অপারেটর হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এটা প্রাথমিক অভজার্ভেশন।
এ বিষয়ে ‘সঠিক তথ্য’ পেতে চালককে প্রয়োজন জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, আমরা ড্রাইভারকে খোঁজার