শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

জাতিসংঘ সনদের নীতি মেনে চলতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনি প্রক্রিয়ার মাধ্যমেই র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা কাটাতে হবে বলে ঢাকাকে আবারও জানালো ওয়াশিংটন। বাংলাদেশকে জাতিসংঘ সনদের নীতি মেনে চলারও আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র।

আজ সোমবার (৮ আগস্ট) বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে এসব কথা জানান ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।

ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেন অপব্যবহার না হয় সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ। এছাড়া, আইজিপি বেনজির আহমেদ যুক্তরাষ্ট্র যেতে পারবেন কি না, সেটি আগেই জানার চেষ্টা করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

এর আগে, সকালে সাড়ে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালকসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মিশেল জে সিসন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ প্রতিনিধি দলটি বৈঠকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব পদে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন।

বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, কূটনীতি ও র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেয় মার্কিন প্রতিনিধি দল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ