মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঈমান জাগানিয়া গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব: আলহামদুলিল্লাহ! বিগত কয়েক জুমার মত এবারও জুমার খুতবা দিবেন ও নামাজের ইমামতি করবেন, আল মারকাজুল ইসলামী (এএমআই) বাংলাদেশের প্রধান মুফতী ও শাইখুল হাদীস মুহতারাম উস্তাদ মুফতী রফিকুল ইসলাম হাফি.। সময়মত তিনি মিম্বরে আরোহন করেন। বয়ান চলছে। ততক্ষণে প্রায় ১৩/১৫ মিনিট পার হয়ে যায়। মসজিদে আগমন করেন 'আল মারকাজুল ইসলামী'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম। সাথে ছিলেন বাংলাদেশী এক আমেরিকান নাগরিক। দীর্ঘদিন যাবৎ সেখান থাকতে থাকতে এক সময় নাগরিকত্ব পান। তার নাম ডাক্তার জনাব মাহবুব।

বয়ানের মাঝে হুজুরের কাছে আবেদন করা হলো তাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হোক। মাইক্রোফোন হাতে দাঁড়ালেন ডাক্তার মাহবুব। তিনি বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্রের সমস্ত দেশ ও অঞ্চলগুলোতে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। একসময় উত্তর আমেরিকায় মাত্র ১% মানুষ মুসলমান ছিল। বর্তমানে লোকজন ইসলামের প্রতি বেশ এগোচ্ছে। এখন পর্যন্ত আমেরিকায় মুসলিম জনসংখ্যা ৫%। কিন্তু তারা কীভাবে নিচ্ছে ইসলামকে! কীভাবেই বা গ্রহণ করছে - এর অনেক কিছুই আমাদের অজানা।

জনাব মাহবুব বলেন, আমেরিকায় আমার খুব পরিচিত একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ছিল। বেশ কয়েক বছর হলো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু ধর্মীয় বিষয়ে ততটা জানা-শোনা তার ছিল না। ধর্ম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন তিনি। সে কখনো ধর্ম-কর্মের দার দারতো না। সম্প্রতি বিয়ে-শাদী করেছেন। সন্তানাদিও আছে।

একদিন খ্রিস্টান লোকটি বলেন, আমার দ্বিতীয় সন্তান তখন গর্ভে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন আমার স্ত্রী। Ultrasound করে জানা গেছে, গর্ভে থাকা সন্তানটিও অসুস্থ। ডাক্তাররা বললেন, অপারেশন করে বাচ্চাটি বের করতে হবে। তাও বাঁচার সম্ভাবনা মাত্র ৫% । তাছাড়া বাচ্চাটির পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর কালো হয়ে গেছে। রক্ত সঞ্চালন করছে না। সে (BLOOD CANCER) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অনেকেই বলে থাকেন, 'ব্লাড ক্যান্সার মানেই হলো, মরনব্যাধি'। এর ভালো কোনো চিকিৎসা নেই। থাকলেও বাঁচার সম্ভাবনা কম। সেই চিন্তা থেকে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। ডাক্তাররাও তেমন কোনো ভরসা দিচ্ছেন না।

তিনি বলেন, আমেরিকার প্রতিটি হসপিটালেই মুসলমানদের জন্য মসজিদ, ইহুদিদের জন্য সিনাগগ আর খ্রিস্টানদের জন্য চার্চ -এর ব্যবস্থা আছে। প্রত্যেক ধর্মের লোকেরা তাদের উপসনালয়ে যায় এবং প্রার্থনা করে। অবশেষে আমি ব্যর্থ মন নিয়ে প্রথমবারের মত চার্চে গেলাম। চার্চ হলো, খ্রিস্টানদের জণউপসনালয় যেখানে খ্রিস্ট সম্প্রদায়ের সভ্যরা সমবেত হয়ে ঈশ্বরের আরাধনা করেন।