বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোড শেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সাথে সংঘের্ষ হয়েছে।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত আব্দুর রহিম ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

ভোলা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন বলেন, রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ভোলায় সমাবেশ করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

এতে তাদের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। আহতদের ভোলা সদর ও বরিশাল মেডিকেলে ভর্তি করা করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে বলে তিনি জানান।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

ভোলা সদর হাসপাতালের আরএমও নিরুপম সরকার জানান, ভোলা সদর হাসপাতালে একটি গুলিবিদ্ধ লাশ রাখা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ