মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দোনেৎস্ক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জেলেনস্কির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কিছু অংশে বসবাসরত সব বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাজধানী কিয়েভ থেকে শনিবার গভীর রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি যুদ্ধের তীব্রতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে এমন নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, এখন যত বেশি মানুষ দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাবে, রুশ সেনাবাহিনীর কাছে তত কম মানুষ হত্যার শিকার হবে।

দোনেৎস্ক অঞ্চলের অনেক এলাকা এখন রুশ বাহিনীর হাতে, যদিও তারা দোনেৎস্ক অভিমুখে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। তবে, এ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষও হচ্ছে।

জেলেনস্কি আরও বলেন, আমরা যতটা সম্ভব ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে এবং যতটা সম্ভব রুশ সন্ত্রাসকে সীমিত রাখতে আমাদের হাতে থাকা সব সুযোগ ব্যবহার করব।

রাশিয়া জাতিসংঘ ও রেড ক্রস কর্মকর্তাদের রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাতে দোনেৎস্ক অঞ্চলের অন্য অংশে ৫০ ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যুর তদন্তের জন্য আমন্ত্রণ জানানোর পর এমন বক্তব্য দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

ওলেনিভকার একটি কারাগারে হামলার সময় অস্পষ্ট পরিস্থিতিতে ওই সৈন্যরা নিহত হয়েছিল, যা নিয়ে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

গতকাল শনিবার সন্ধ্যায় রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, মস্কো এ ঘটনার ‘বৈষয়িক তদন্তকে’ স্বাগত জানাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ