বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে কতটা পিছিয়ে আমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের রেলক্রসিং যেন মরণ ফাঁদ। সারাবিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতংকের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পঞ্চাশ বছরেও দেশের রেলপথ নিরাপদ হয়নি।

শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের প্রায় ৮২ ভাগ রেলক্রসিং অরক্ষিত। এই সব অরক্ষিত রেলক্রসিং-এ নেই পাহারাদার ও কোন প্রতিবন্ধক। আবার ১৮ ভাগ রেলক্রসিং এ পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানেও অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, তদন্ত প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে পারে না কেউ।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ