মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মারকাযুদ দিরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ইসলামী শিক্ষাকেন্দ্র মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় বিশেষ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব প্রতিষ্ঠানটির হিফজ বিভাগের নতুন ফ্লোর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ভবনের মালিক মরহুম এসএম আলমগীরের স্মরণে অনুষ্ঠিত হয় বিশেষ মুনাজাত।

মুনাজাত পরিচালনা করেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মরহুম এসএম আলমগীরের দুই ছেলে জাকারিয়া ফারুক ও সাদী, জামাতা সাঈফ শাহরিয়ার জাহেদী, ছোটভাই জয়নাল আবেদীন, আলহাজ রোকন সিরাজী, আলহাজ মিজানুর রহমান, মাওলানা নুর আলম, মাওলানা যোবায়ের, মাওলানা আবু তালহা, মাওলানা কামাল হোসাইন, মরহুম এস এম আলমগীরের পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বাগত বক্তব্য রাখেন জাকারিয়া ফারুক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সাঈফ শাহরিয়ার জাহেদী। তাদের আবেগঘন বক্তব্যে উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করে তুললে পরিবেশ ভারি হয়ে ওঠে। এছাড়াও বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, রোকন সিরাজী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ