বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মসজিদের এক কাঁঠাল: ২৬ হাজার টাকায় বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। কাঁঠালটি ২৬ হাজার টাকায় ক্রয় করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাস ফেরত যুবক কাঞ্চন মিয়া (৩৫)

শুক্রবার জুমার নামাজের পর পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কেনার জন্য দাম হাঁকাহাঁকি হয়।

এক হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত ‍মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। অবশেষে ২৬ হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পায় প্রবাস ফেরত কাঞ্চন মিয়া।

কাঞ্চন মিয়া বলেন, ‘আল্লাহর ঘরের গাছের কাঁঠাল, তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি খেয়ে প্রশান্তি পাব।’

মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই ২৬ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ