বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯০৭ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৬০ হাজার ৫০৬ জন।

শনিবার (৩০ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে শুক্রবার (২৯ জুলাই) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২১ হাজার ৫১৩ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯১ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৮ লাখ ৩০ হাজার ১৫৩ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৫৭০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৬ জনের এবং শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৬১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪২ হাজার ৮১৬ জন এবং মৃত ২২৮ জন। ইতালিতে আক্রান্ত ৫৪ হাজার ৮৮ জন এবং মৃত্যু ২৪৪ জনের। জাপানে মৃত ১১৬ জন এবং আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৫৫ জন। অস্ট্রেলিয়ায় মৃত ১৫৭ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ২৪৫ জন। মেক্সিকোতে মৃত ১১৩ জন এবং আক্রান্ত ২৪ হাজার ৮৯৩ জন। স্পেনে মৃত ১০৯ জন এবং আক্রান্ত ৭ হাজার ৭৮৩ জন ও দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৮৫ হাজার ২৭৫ জন এবং মৃত ৩৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ