বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৩০ জুলাই) থেকে। এদিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে।

‘এ’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (খুবি) ৭ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোল নম্বর ১৭৪৩৩৫ থেকে ১৭৯৭৫৮ পর্যন্ত মোট ৫ হাজার ৪২৪ জন, রেভারেন্ড পলস্ হাই স্কুলে রোল নম্বর ১৭৯৭৫৯ থেকে ১৮১২৭০ পর্যন্ত ১ হাজার ৫১২ জন ও হোপ পলিটেকনিক উপকেন্দ্রে রোল নম্বর ১৮১২৭১ থেকে ১৮২০৯৮ পর্যন্ত ৮২৮ জন পরীক্ষার্থীর আসন রয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা কেন্দ্রে মোবাইলফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকারও নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিটে মানবিক এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ