বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সিলেটে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিলসহ আটক হয়েছে মহানগর স্বেচ্ছাসবেক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের (৪৩) ও তার এক সহযোগী।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, বুধবার রাত ৮টার দিকে দরগাহ গেট এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নগরীর পূর্ব পীরমহল্লা এলাকার নাজিম উদ্দিন আক্তারের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সালেহ মো. তাহের (আবু তাহের) ও রাজারগলি এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে মো. বেলায়েত হোসেন।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে বিচারকের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ