বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘মাইক্রো চালকের অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিরসরাই ট্রেন দুর্ঘটনার সময় গেটম্যান লাল পতাকা উড়িয়ে সতর্কতা জানালেও মাইক্রোচালক তা মানেননি। তার অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে দুর্ঘটনার পরপরই বিভাগীয় পার্সোনেল অফিসার (ভারপ্রাপ্ত) আনছার আলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী।

আবুল কালাম চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল মহানগর এক্সপ্রেস ট্রেনটি। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতীও মিরসরাই বড়তাকিয়া এলাকায় একইস্থান পারাপার হচ্ছিল। বড়তাকিয়া রেলক্রসিংয়ে ঢাকামুখী ট্রেনটি যাওয়ার আগে ক্রসিংয়ের গেটে থাকা বাঁশ ফেলা হয়। এ সময় ঢাকামুখী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি বাঁশ উল্টিয়ে ট্রেনের লাইনে উঠে পড়ে।

আবুল কালাম বলেন, তারা মনে করেছিল ঢাকা থেকে আসা ট্রেনটি আসার আগেই যেতে পারবেন। কিন্তু রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গে প্রভাতী ট্রেনটি চলে আসে এবং মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার সময় গেটম্যান উপস্থিত ছিলেন। তিনি বার বার লাল পতাকা উচিয়ে তাদের বারণ করলেও মাইক্রোচালক শুনেননি। তার অবহেলার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ