বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইন্টারনেটের ধীরগতি হতে পারে রাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য শুক্রবার (২৯ জুলাই) রাতে ইন্টারনেটের ধীরগতি হতে পারে বলে জানিয়েছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) প্রভাস চন্দ্র ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-মি-উই-৫ (SEA-ME-WE-5) (SMW5) কনসোর্টিয়াম ২৯ জুলাই দিনগত রাত ২টা থেকে ৩০ জুলাই সকাল ৭টা পর্যন্ত সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। উল্লিখিত সময়কালে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। তবে সি-মি-উই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলি যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন। এজন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ