বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কি.মি. যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দির গৌরিপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জ্যামে আটকে থাকা বাস, অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকারের যাত্রীরা। লরি দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরের দিকে দাউদকান্দির মাধাইয়া এলাকার নুড়িতলা এলাকায় একটি লরি রাস্তায় পড়ে যায়। এতে দুই লেনের গাড়ি এক লেনে চলা শুরু করে। যার কারণে সড়কে যানজট লেগে যায়।

চান্দিনার মাধাইয়া এলাকা থেকে রিকশায় করে গৌরিপুরে এসেছেন কাউছার আহমেদ নামে একজন স্থানীয় বাসিন্দা। তিনি জানান, মাধাইয়ার আগে চান্দিনা নুড়িতলা এলাকায় একটা লরি রাস্তার মাঝ বরাবর পড়ে ছিল। এ কারণে এত লম্বা যানজট লেগেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বলেন, ইলিয়গঞ্জের দুর্ঘটনার কারণে যানজট লেগেছে। আমাদের এ দিকটায় তেমন যানজট নেই, কিন্তু ধীর গতি আছে দুই লেনেই।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত লরি সরানো হয়েছে। কুমিল্লা-ঢাকা লেনে জট আছে। যানজট কমিয়ে আনার বিষয়ে পুলিশ কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ