বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

রাত ১০টার পর বাইরে আড্ডা দিলেই গ্রেপ্তার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ নগরীতে রাত ১০টার পর কোনো যুবক রাস্তায় আড্ডারত অবস্থায় পাওয়া গেলে তাকে গ্রেপ্তারসহ কঠোর আইনের আওতায় আনা হবে।

যারা রাতে আড্ডা দেয় তাদের মধ্যে থেকে অনেকে নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা সদস্যের প্রতি আহ্বান জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

ময়মনসিংহ নগরীর আইনশৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চুরি-ছিনতাই রোধ ও মাদক দমনে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভায় ওসি এ কথা বলেন। গতকাল বুধবার রাতে নগরীর ১৭ নম্বর বিটে বাঘমারা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষার নগরী ময়মনসিংহ। এই নগরবাসির শান্তি, শৃংখলা, শিক্ষার্থীদের নিরাপদে স্কুল-কলেজে আসা যাওয়া নির্বিঘ্ন করতে আইনশৃংখলা বাহিনী তথা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চুরি-ছিনতাই রোধসহ মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।

ওসি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্যদাতাদের নাম-ঠিকানা গোপন রাখা হবে। কোতোয়ালি মডেল থানা এলাকায় অপরাধীদের কোনো জায়গা নেই।

অপরাধী কিংবা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কারও বিরুদ্ধে থানায় অভিযোগ, জিডি বা মামলা করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন হয় না। দায়িত্বরত কোনো অফিসার অর্থ দাবি করলে থানার ওসিকে অবহিত করবেন। তাৎক্ষণিক অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ