বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৯.৮৮ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৪৮৩ জনে।

শনাক্তের হার ৯ দশমিক ৮৮ শতাংশ। তবে এদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭ জনে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আগের দিন বুধবার ৩১ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ১১ দশমিক ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৮ জন নগরের ও ৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৯ জন, এন্টিজেন টেস্টে ১ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ২ জন, এপিক হেলথ কেয়ারে ল্যাবে ১ জন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ