বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মাদারীপুর থেকে কুরআনে হাফেজের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুর বসতঘরের ভেতর থেকে শহিদুজ্জামান (৩৮) নামে এক কুরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শহরের রেন্ডিতলা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিনগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

শহিদুজ্জামান মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শহরের রেন্ডিতলা এলাকার খান বাড়িতে ভাড়া বাসায় একাই বসবাস করতেন শহীদুজ্জামান। সন্ধ্যার পর এক প্রতিবেশি ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পাশের বাসায় থাকা ওই হাফেজের ভাইকে খবর দেন।

পরে তাঁরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে খাটের ওপর শহীদুজ্জামানকে পড়ে থাকতে দেখেন। এসময় তাঁর নাক ও মুখে রক্ত ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শহিদুজ্জামানের ভাই মনিরুজ্জামান বলেন, ‘আমার ভাই একাই বাসায় থাকতেন। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। আমাদের ধারণা, তিনি স্ট্রোক করেছেন।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আমাদের মনে হয়েছে স্ট্রোক করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ