শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

বুস্টার ডোজ পেলেন আরও দুই লক্ষাধিক মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত এক দিনে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে আরও ২ লাখ ৩১ হাজার ৯৪২ জনকে। এ নিয়ে দেশে বুস্টার ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৯০ লাখ ৪৯ হাজার ৭৪৪ জন।

বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৪৯৩ জন এবং দুই ডোজ নিয়েছেন ১২ কোটি তিন লাখ ৬৮ হাজার ৬০৫ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন তিন কোটি ৯০ লাখ ৪৯ হাজার ৭৪৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ, ৪৪ হাজার ১২৬ জনকে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৪২ জনকে। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত বছরের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চালুর পর ইতোমধ্যে ১ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ৪০৫ জনকে প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার ৮১২ জন। গত এক দিনে ২৪২ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৮৭২ জন। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭৪ হাজার ৪৮৭ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ