বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খালি হাতে আসিনি: গ্রিসের প্রধানমন্ত্রীকে মোহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রিস সফরে গিয়ে সৌদি আরবের যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘কথা দিয়েছিলাম, আমি যখন গ্রিসে আসব খালি হাতে আসব না।

আমাদের বহু কিছু করার রয়েছে, যার মাধ্যমে উভয় দেশ এবং অঞ্চলে বড় পরিবর্তন আনা সম্ভব।’ সৌদি গ্যাজেটের প্রতিবেদনে আজ বুধবার এমনটি জানানো হয়।

২০১৮ সালে সৌদির সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর এই প্রথম ইউরোপ সফর করছেন মোহাম্মদ বিন সালমান। রাষ্ট্রীয় এ সফরে গ্রিসে গিয়ে রাজধানী অ্যাথেন্সে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ।

এ সময় মোহাম্মদ বিন সালমান বলেন, ‘গ্রিসে এসে আমি খুবই আনন্দিত। উষ্ণ অভ্যর্থনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, আজকে আমরা গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা চূড়ান্ত করতে পারি। যেমন আমরা গ্রিস ও দক্ষিণপশ্চিম ইউরোপের গ্রিডে খুবই কম মূল্যে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করতে পারি।’

সৌদি যুবরাজের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের নেতা অনার গার্ড পরিদর্শন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ