বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

একদিনে আরও ১৬৬৭ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে বিশ্বে আবারও বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৩২৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যু প্রায় ৬০০ এবং শনাক্ত বেড়েছে তিন লাখেরও বেশি।

মহামারি শুরুর পর এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৪ লাখ ৬ হাজার ৯৩১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ২৭২ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই আছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশগুলো।

বুধবার (২৭ জুলাই) সকালে বৈশ্বিক করোনা ভাইরাসে মৃত্যু, সংক্রমণ ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১১ জন এবং মারা গেছেন ৫৫ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৫৯৫ জন শনাক্ত এবং মারা গেছেন ৩১ হাজার ৯৪০ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬৪৩ জন। শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৭৭ হাজার ৫৬৩ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে ৮৮ হাজার ১১ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩০১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৫২ হাজার ৯৩৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত ৮৭ হাজার ৫৬২ জন এবং মারা গেছেন ১১৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৬৭৯ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৯৯ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ১৭ জন।

একদিনে ইতালিতে শনাক্ত ৮৮ হাজার ২২১ জন এবং মারা গেছেন ২৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭ লাখ ৭২ হাজার ৮৩৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ২৩২ জন। মেক্সিকোতে নতুন শনাক্ত ৪ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ