বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকখাতে: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করেছেন।

পরে তাদের চার সপ্তাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট।

চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে মঙ্গলবার (২৬ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে আদেশ দেন।

এ সময় হাইকোর্ট বলেন, ব্যাংক খাত খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। এখনকার সবচেয়ে নাজুক খাত এটি। এর সংস্কার প্রয়োজন। এ খাতে যে পরিমাণ লুটপাট, জালিয়াতি, দুর্নীতি হচ্ছে, তা ভয়াবহ। তা বন্ধ করা প্রয়োজন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ