বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লোডশেডিংয়ে চুরি-ছিনতাই রোধে টহল জোরদারের নির্দেশ ডিএমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে অপচয় রোধ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১৯ জুলাই থেকে রাজধানীসহ সারাদেশে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। তবে লোডশেডিংয়ের কারণে চুরি-ছিনতাই বা অন্যান্য অপরাধ প্রবণতা বাড়ার এখনো কোনো তথ্য পাওয়া না গেলেও এ বিষয়ে এলাকাভিত্তিক টহল জোরদারের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন-২০২২ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ নির্দেশনা দেন।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত সব থানার অফিসার ইনচার্জদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জন্য সরকার বা আমাদের দেশের সাধারণ মানুষ দায়ী নয়। তবে বিপদে পড়েছে দেশ। তাই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে সবাইকে একযোগে ভূমিকা রাখতে হবে।

দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই কৃচ্ছসাধন করতে হবে। এ কারণে এসি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বানও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, থানা ও পুলিশ লাইন্স ব্যারাকসমূহে ফ্যান ও লাইট ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে।

পুলিশ বাহিনী দিন-রাত পরিশ্রম করলেও দু-একটি ঘটনা বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে। ফলে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে শোভন আচরণ করার নির্দেশ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ