বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামিয়া ইসলামিয়া সেহড়ার সাবেক উস্তায মাওলানা শরীফুল ইসলামের ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীর সাবেক প্রবীণ শিক্ষক, পীরে কামেল হযরত মাওলানা শরফুদ্দীন রহ.এর খলিফা, বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন নিহতের ছাত্র, জামিয়া শায়েখ আবদুল মুমিন মাদরাসার মুহতামিম মুফতি আমীর ইবনে আহমদ।

তিনি জানান, আমার উস্তায মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম মুখলিস আলেম ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে আজ বিকেল ৪.৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যু সময় তার বয়স হয়েছে আনুমানিক ৬০ বছর।

আজ বাদ এশা জামিয়া ইসলামিয়া সেহড়া মোমেনশাহীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ