বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভিকটিমকে চারিত্রিক বিষয়ে প্রশ্ন করতে আদালতের অনুমতি লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাক্ষ্য আইনের (সংশোধন) খসড়া অনুযায়ী ভিকটিমকে চারিত্রিক বিষয়ে প্রশ্ন করতে হলে আগে আদালতের অনুমতি নিতে হবে। আইনের (সংশোধন) খসড়ায় এমনটাই বলা হয়েছে।

আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাক্ষ্য আইনের (সংশোধন) খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ১৪ মার্চ এই খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সংশোধনীর বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, অনেক সময় বিপক্ষের লোকজনের ভিকটিমকে চরিত্রহীন প্রমাণ করার প্রবণতা থাকে।

এ জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়। এটি নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। কারও চারিত্রিক বিষয়ে প্রশ্ন করতে হলে আগে আদালতের অনুমতি নিতে হবে। আদালতই বিবেচনা করবেন কারও চারিত্রিক বিষয়ে প্রশ্ন করা যাবে কি না।

এ ছাড়া ডিজিটাল আদালত, ডিজিটাল সাক্ষ্য ইত্যাদি কিছু বিষয়েও সংশোধনের প্রস্তাব করা হয়েছে আইনের খসড়ায়।

বৈঠকে বাংলাদেশ শিল্প-নকশা আইন ও গ্রাম আদালত (সংশোধন) আইনের খসড়া, সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা এবং বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচলসংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ