বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, অর্ধশতাধিক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে আফসার আলী (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে বাসে থাকা অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার্থী ও বাসের ড্রাইভার, হেলফারসহ যাত্রীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কের বেজাই মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসার আলী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের মৃত সজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শী রায়হান মণ্ডল ও অনুপ রায় জানান, ভ্যানচালক আফসার আলী অসতর্কভাবে বেজাই মোড় থেকে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুরের বীরগঞ্জের ভিক্টোরি প্লাস শিক্ষা সহযোগিতা কেন্দ্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার্থীদের বহনকারী রাজশাহীগামী বাসের সাথে ভ্যানটির ধাক্কা লাগে।

এতে পরীক্ষার্থীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি নাইটকোচের সাথে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা রাজশাহীগামী বাসটিতে থাকা ৪০ থেকে ৪৫ জন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও অপর বাসের ১০ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অপরদিকে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানচালক আফসার আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুর যাওয়ার পথেই ওই ভ্যানচালকের মৃত্যু হয়।

আমবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ভ্যানচালক আফসার আলীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরীক্ষার্থীরা সবাই বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রওনা দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ