বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ৪০ জন এবং ঢাকার বাইরের ২০ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৭৭ জন এবং ঢাকার বাইরে ৩২৯ জন ভর্তি হয়েছেন।

এছাড়া ডেঙ্গু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ১ হাজার ৬৬২ জন এবং ঢাকার বাইরের ২৬১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ