বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কেনিয়ায় বাস নদীতে পড়ে নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেনিয়ায় একটি বাস নদীতে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বাসটি দেশটির মধ্যাঞ্চলের শহর মেরু থেকে নাইরোবী যাওয়ার পথে নিথি নদীর ৪০ মিটার গভীরে পড়ে যায়।

স্থানীয় গণমাধ্যমে রবিবার (২৪ জুলাই) প্রকাশিত খবরে আরও জানা যায়, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন কেবিসির খবরে বলা হয়, মেরু শহর থেকে উপকূলীয় এলাকা মোমবাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে কেনিয়ায় এটি সর্বশেষ বাস দুর্ঘটনা। এই অঞ্চলের রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় প্রায়ই ঘটে এ ধরনের ঘটনা ঘটে। তবে চালকের বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটে বলে দায়ী করে আসছে দেশটির পুলিশ। সূত্র: এপি, ডয়েচে ভেলে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ