বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুলি, সাবেক মেয়রসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুইজনে বিখ্যাত অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক এক মেয়রসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

মেয়রকে হত্যার উদ্দেশে রোববার সমাবর্তন অনুষ্ঠানে গুলির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

কুইজন শহরের পুলিশ প্রধান রেমাস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগেকে হত্যার জন্য গুলির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশি জিম্মায় আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কুইজন শহরের পুলিশ প্রধান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ