বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তারেক রহমানকে ধরতে রেড নোটিশ জারির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডায় পলাতক টেলিটকের সাজাপ্রাপ্ত সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস. এম. তারেক রহমানকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার (২৪ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এ নির্দেশ দিয়েছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে আগামী ১৬ অক্টোবর জারিকৃত পত্র (সম্মতি হলফনামা) আকারে জানাতে বলেছেন আদালত।

এ মামলার অপর এক আসামি আবুল কালামের আপিল শুনানির সময় হাইকোর্ট এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী একেএম নুরুল আলম।

আদালত সূত্রে জানা যায়, আসামি এস এম তারেক রহমান ও আবুল কালাম টেলিটকে থাকাকালে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে টেলিটক এর সিমকে কল জেনারেটেড সাথে বিলিং এবং প্রিপেইড সিমকে পোস্ট পেইডে কনভার্ট এর মাধ্যমে ১২.৮২ কোটি মিনিট, যার মোট মূল্য .৭৬ টাকা হিসেবে ৯.৭৪ কোটি টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

এ বিষয়ে কোম্পানির সেক্রেটারি মাহবুবুর রহমান বাদী হয়ে ২০১১ সালে ১২ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন।

সাক্ষীসাবুদ শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত ২০১৯ সালে গত ৬ মে আসামি এস এম তারেক রহমানকে ও মো. সাবিবুর রহমানকে সাজা দেন। অপর আসামি আবুল কালামকে খালাস দেন। এ খালাসের বিরুদ্ধে দুদক আপিল করেছে।

আসামি এস এম তারেক রহমানকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ