বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের বরমী ইউনিয়নের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। তিনি জানান, ট্রেন-বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যাও অনেক। নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে ২০ হাজার টাকা অনুদান ও আহতদের চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার একটি কারখানার শ্রমিক বহন করে নিয়ে যাচ্ছিল।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হন। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেয়ার পথে মারা যান। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। এছাড়াও একজনকে আহতবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।

গফরগাও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শ্রীপুরে বাস ট্রেনের সংঘর্ষে নিহত দুইজনের মরদেহ বলাকা ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে৷ মরদেহ দুটো জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ