বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খাদ্য নিরাপত্তাহীনতায় শ্রীলঙ্কার ৬৩ লাখ মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার ৬৩ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আগামী দিনে এ সংকট আরও বাড়বে বলেও সতর্ক করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, খাদ্য সংকট মোকাবিলায় শ্রীলঙ্কার ৬৩ মিলিয়ন ডলার প্রয়োজন।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। নানা সমস্যায় জর্জরিত এ দ্বীপরাষ্ট্রটিতে প্রায় ৬৩ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি দেশটির খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে ডব্লিউএফপি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

করোনার ধাক্কা, সঙ্গে গোতাবায়া রাজাপাকসে সরকারের বাড়তি কর গ্রহণ নীতির কারণে স্বাধীনতার পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে খাদ্য সংকটের হার ৮০ শতাংশ। আগামী দিনগুলোতে সংকটের মাত্রা আরও তীব্র হওয়ার আশঙ্কা জাতিসংঘের।

খাদ্য সংকট মোকাবিলায় চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত দেশটির ৬ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক আব্দুর রহিম সিদ্দিকী।

তিনি বলেন, চলমান সংকটকালে যারা শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানাই। ডব্লিউএফপি খাদ্য সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। সমস্যা সমাধানে প্রয়োজন ৬৩ মিলিয়ন ডলার। তবে প্রয়োজনের তুলনায় আমরা মাত্র ৩০ শতাংশ যোগাড় করতে পেরেছি।

বৃহস্পতিবার (২১ জুলাই) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। চলমান সংকট মোকাবিলা করাই এখন নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ