বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইলমের জন্য হযরত আবু হুরায়রা রা. এর ত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাহিম সিদ্দিকী: হযরত আবূ হুরায়রা রাযি. বলেন, লোকেরা বলে আবূ হুরায়রা বেশী হাদিস বর্ণনা করে। আল্লাহ্ সাক্ষী, মুহাজির ভাইগণকে তাদের বাজারি কায় কারবার ব্যস্ত রাখত।

আনসারী ভাইগণকে তাদের ক্ষেত-খামারের কাজ ব্যস্ত রাখত। আর আমি নিঃসম্বল ছিলাম। সর্বদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে পড়ে থাকতাম।

তিনি আরো বলেন, অনেক সময় পেটের ক্ষুধা সইতে না পেরে আমি বেহুশ হয়ে যেতাম। লোকেরা মনে করত আমার মৃগি রোগ, এ মনে করে তারা আমার ঘাড়ে তাদের পা দিয়ে পাড়াত।

ওই সময় তাদের ধারণা ছিল মৃগী রোগ দেখা দিলে পা দিয়ে ঘাড়ে পাড়ালে রোগ সেরে যায়। অথচ আমি বুঝতাম যে, মৃগি রোগের কারণে নয়, ক্ষুধার যন্ত্রণায় আমার এ অবস্থা হয়েছে।

তারপরও তিনি হাদিস শেখার লালসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তেন না। এ কুরবানির বরকতেই আজ সারা বিশ্বে কোটি-কোটি মানুষ অহরহ তাঁর নাম নিতে বাধ্য। সবচেয়ে বেশী হাদীস তাঁর থেকেই যে বর্ণিত! এ উম্মত ৫৩৭৪ টি হাদীস তাঁর মাধ্যমে লাভ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ