বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইরানের ভূমিকম্পে কেঁপে উঠল আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ভূকম্পনটি আঘাত হানে।

৩০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলসহ আরব আমিরাতের অনেক এলাকা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানায় ইএমএসসি।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ছিল।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটি ইরানসহ বাহরাইন, সৌদি আরব, কাতার, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে।

ইরানের কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, একই অঞ্চলে গত এক মাসে অন্তত একশটির বেশি ভূমিকম্প এবং ভূমিকম্পের আফটার শক হয়েছে।

প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিধ্বংসী ভূকম্পন অনুভূত হয় দেশটিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ