বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্ব করোনা : একদিনে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন।

শনিবার (২৩ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩০৯ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের শীর্ষে জাপান। দেশটিতে ১ লাখ ৮০ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১৫১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৪৮ জন এবং মৃত্যু হয়েছে ১১৩ জন, ইতালিতে আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫৫ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৫৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জন, ব্রাজিলে মৃত্যু হয়েছে ২৭৫ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪৪ জন, স্পেনে মৃত্যু হয়েছে ১৮১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৩৪ জন। মেক্সিকোতে মৃত্যু হয়েছে ১১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৩৫ লাখ ১ হাজার ২১৩ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭০২ জনের। সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ