বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গুতেরেস ও এরদোগানকে শেখ হাসিনার ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সই হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে এই দুই দেশের প্রতিনিধিদের এক টেবিলে বসানোর জন্যই শেখ হাসিনা তাদেরকে ধন্যবাদ জানান।

শনিবার (২৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় অংশ নিয়ে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানাই। তাদের উদ্যোগের কারণে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি করেছে। যে চুক্তির কারণে এখন থেকে খাদ্যদ্রব্য কিনে আনা যাবে। আমি মনে করি এটা আমাদের জন্য স্বস্তির।

শুক্রবার (২২ জুলাই) কৃষ্ণসাগরের বন্দর দিয়ে খাদ্যশস্য রফতানিতে চুক্তি সই করে রাশিয়া ও ইউক্রেন। এতে আন্তর্জাতিক খাদ্য সংকট লাঘব হতে পারে বলে প্রত্যাশা করা হয়। যদিও প্রতিবেশী দুই দেশের মধ্যকার বৈরিতা কমার কোনো আভাস পাওয়া যায়নি।

তুরস্কের ইস্তাম্বুলে আলাদাভাবে যুদ্ধপক্ষগুলো চুক্তিতে সই করে। এ সময়ে তারা একই টেবিলে বসা থেকেও বিরত ছিল। দুদেশের পতাকা এমনভাবে স্থাপন করা হয়েছিল, যাতে তাদের একইসঙ্গে বসতে না হয়।

এমনকি দুই দেশের প্রতিনিধিরা এ সময়ে করমর্দনও করেননি। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় দুমাসের চেষ্টায় চুক্তিটি এ পর্যায়ে আসে। এ চুক্তিকে একটি প্যাকেজ আখ্যায়িত করে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন, এতে ইউক্রেন তাদের খাদ্যশস্য বিদেশে রফতানি করতে পারবে। রাশিয়ার খাদ্যশস্য ও সার রফতানিও সহজ হয়ে যাবে।

যদিও গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার অর্থনীতিকে আটকে দিতে এমন কোনো উপায় নেই, যা হাতছাড়া করেছে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ