বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও দু’টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে হালসা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় সংকেত-টেলিযোগাযোগ প্রকৌশলী, এম এম রাজীব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলকে সদস্য করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, শনিবার খুলনা থেকে তেলবাহী ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনটি ঈশ্বরদী আসছিল। আলমডাঙ্গা পার হয়ে হালসা স্টেশনের লুপ লাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ক্রটির কারণে ইঞ্জিন ও দুটি তেলবাহী ওয়াগন লাইলচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, এ রুটে ডাবল লাইন থাকার কারণে লুপ লাইনে দুর্ঘটনা ঘটেছে। এজন্য প্রধান রেললাইনটি সচল রয়েছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ