বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইরানে বন্যায় নিহত অন্তত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ২১ জন নিহত এবং অন্তত তিনজন নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা আজ শনিবার হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, এস্থাবানের সুলতান শাহবাজ গ্রামের কাছে তুমুল বৃষ্টির পর রডবল বাঁধ থেকে পানি উপচে পড়ে। এস্থাবান ফার্স প্রদেশের রাজধানী সিরাজের প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং ৫৫ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

এবার গ্রীষ্মকালীন ছুটিতে ইরানের লোকজন যখন নদী, হাওর ও উপত্যকা এলাকাগুলোতে ভ্রমণ করে ঠিক সেই সময়ে বন্যা দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ইরানে বন্যায় অন্তত ৭৬ জনের প্রাণহানি ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ