বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি কানাডায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী। এতে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মানুষের জীবনযাত্রার ব্যয়। এরই ধারাবাহিকতায় কানাডায়ও মূল্যস্ফীতি বেড়ে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে বেশি হয়। কানাডার সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, চলতি বছরের জুনে ভোক্তা মূল্যসূচক বেড়ে আট দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে মূল্যস্ফীতির এই হার ছিল সাত দশমিক সাত শতাংশ। ১৯৮৩ সালের পর এটাই কানাডার মূল্যস্ফীতিতে বড় পরিবর্তন।
জানা গেছে, পেট্রোলের দাম বাড়ার কারণেই জুনের মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়েছে।

পরিসংখ্যান বিভাগটি জানায়, প্রতি ঘণ্টায় মজুরি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে। তাছাড়া গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ।

তবে কানাডার মূল্যস্ফীতি প্রায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা কম। কারণ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক এক শতাংশে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ। এদিকে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক চার শতাংশে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ