বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানো হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে ব্যয় সংকোচন নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, চলমান সংকট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। ভবিষ্যতে সংকট মোকাবিলায় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হবে।

প্রয়োজন না হলে সরকারি-কর্মকর্তারা বিদেশ সফরে যেতে পারবে না। মোবাইল কোর্টের মাধ্যমে খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করা হবে।

এছাড়া প্রয়োজন না হলে অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার পরিহারের উপায় বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাসহ সংকটময় পরিস্থিতির নেতিবাচক প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সে কারণেই পূর্বপ্রস্তুতি হিসেবে এসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ